মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার শেখরনগর গ্রামের ইছামতি নদী থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (১২ জুলাই) বিকেল সাড়ে ৪টার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, বিকেলে শেখরনগর গ্রামের ইছামতি নদীতে মরদেহটি ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।
সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়ারদৌস হাসান জানান, ওই যুবকের পরিচয় জানার চেষ্টা চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
ওএফ





