চট্টগ্রামের চান্দগাঁও এক কিলোমিটার নামক এলাকা থেকে ৩টি বিদেশি পিস্তল, ৬টি ম্যাগজিনসহ দুই অস্ত্র ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে নগর গোয়েন্দা পুলিশ।

সোমবার বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তিতে এই দুই অস্ত্র ব্যবসায়ীকে গ্রেপ্তারের বিষয়টি গণমাধ্যমে জানায় গোয়েন্দা পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলো আলাউদ্দিন (৪৫) ও ইলিয়াছ (৩১)।

চট্টগ্রাম মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার মোকতার হোসেন জানান, গোপন সূত্রে খবর পেয়ে নগরীর ভোর সাড়ে ৬টার দিকে চান্দগাঁও থানাধীন এক কিলোমিটারস্থ সৌদিয়া পরিবহনের গ্যারেজের অবস্থান করে গোয়েন্দা পুলিশের একটি দল। সকাল সাড়ে ৭টার দিকে ইলিয়াছ নামের এক ব্যক্তিকে সন্দেহজনক অবস্থায় আটক করে তার দেহ তল্লাশি করে একটি বিদেশি পিস্তল ও ২টি ম্যাগজিন উদ্ধার করা হয়।

ইলিয়াছের স্বীকারোক্তি মতে সৌদিয়া বাসে তল্লাশি চালিয়ে বাসের হেলপার আলাউদ্দিনকে আটক করা হয়। পরে তার স্বীকারোক্তিতে বাসের চালকের আসনের ওপর সিলিংয়ের সঙ্গে লুকিয়ে রাখা ২টি বিদেশি পিস্তল ও ৪টি ম্যাগজিন উদ্ধার করে গোয়েন্দা পুলিশ। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করেছে পুলিশ।

ওএফ