২১ সেপ্টেম্বর বিশ্ব শান্তি দিবস উপলক্ষে শুক্রবার সকালে জেএমআই গ্রুপ রাজধানীতে প্রেস কনফারেন্স ও বর্ণিল র্যালি আয়োজন করেছে।
শুক্রবার জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত প্রেস কনফারেন্সে মূল বক্তব্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগের চেয়ারপারসন ও সহযোগী অধ্যাপক জনাব মো. তৌহিদুল ইসলাম বলেন, তারা এক দশক ধরেই বিশেষ এই দিনটিকে অর্থবহ ও তাৎপর্য মন্ডিত করার লক্ষ্যে র্যালি আয়োজন করছেন।
তিনি জানান, সম্পূর্ণ অরাজনৈতিকভাবে জাতি-ধর্ম-বর্ণনির্বিশেষে মানবতার সুখশান্তি ও সমৃদ্ধি অর্জনের লক্ষ্যে ঐক্যবদ্ধ জনমত সৃষ্টির প্রয়োজনে তাদের এই আয়োজন।
প্রেস কনফারেন্সে জেএমআই গ্রুপের এমডি মো. আবদুর রাজ্জাক বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকে জেএমআই গ্রুপ ঐক্যবদ্ধ সচেতনতা সৃষ্টির মাধ্যমে হিংসা-বিদ্বেষ, মারামারি-হানাহানি, যুদ্ধবিগ্রহ এবং অশান্তিমুক্ত বিশ^সমাজ গড়ে তোলার লক্ষ্যে দেশবাসীর পাশেই রয়েছে। আমরা মনে করি, শান্তি প্রতিষ্ঠার মূল উৎস হচ্ছে দেশকে অর্থনৈতিকভাবে এগিয়ে নেওয়ার সংগ্রামে শরীক হওয়া।
এ সময় উপস্থিত ছিলেন জেএমআই গ্রুপের প্রতিষ্ঠাতা ব্যবস্থাপনা পরিচালক জনাব মো. আব্দুর রাজ্জাক, জেএমআই চেয়ারম্যান জনাব জাবেদ ইকবাল পাঠান ও উর্ধ্বতন র্কমর্কতাবৃন্দ।
উল্লেখ্য, জাপান, কোরিয়া, চীন, তুরস্ক ও যুক্তরাজ্যের জয়েন্ট ভেঞ্চারে প্রতিষ্ঠিত জেএমআই গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠানসমূহ উৎপাদিত বিশ্বমানের বিভিন্ন জীবনরক্ষাকারী মেডিকেল ডিভাইসেস এবং ওষুধ বিপণনের মাধ্যমে দেশে-বিদেশে স্বাস্থ্য সেবা দিচ্ছে।
প্রেস কনফারেন্স শেষে প্রেস ক্লাবের সামনে থেকে বেলুন ও পায়রা উড়িয়ে বিশ্ব শান্তি দিবসের উদ্বোধন ঘোষণা করেন জেএমআই গ্রুপের প্রতিষ্ঠাতা ও এমডি জনাব মো. আব্দুর রাজ্জাক। পরে একটি র্যালি প্রেস ক্লাবের সামনে থেকে শুরু হয়ে দোয়েল চত্ত্বরে এসে শেষ হয়।





