রাজধানীর সায়দাবাদ থেকে কবি নজরুল কলেজের অনার্স ১ম বর্ষের ছাত্র মো. আব্দুল্লাহকে গ্রেপ্তারের পায়ে পিস্তল ঠেকিয়ে গুলি করে মারাত্মক আহত করায় উদ্ধেগ প্রকাশ ও তার মু্ক্তি দাবী করে বিবৃতি প্রদান করেছে তার পরিবার।
বিবৃতিতে বলা হয়, বাসায় ফেরার পথে রাত সাড়ে ৭টায় রাজধানীর সায়দাবাদ এলাকা থেকে কবি নজরুল কলেজের অনার্স ১ম বর্ষের ছাত্র মো. আব্দুল্লাহকে পুলিশ গ্রেপ্তার করে । গ্রেপ্তারের পর ঠান্ডা মাথায় পিস্তল ঠেকিয়ে পায়ে গুলি করে। এতে সে মারাত্মক আহত হলে আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজে ভর্তি করা হয়।
আরো বলা হয়, বর্তমানে সে পুলিশের পাহারায় চিকিৎসাধিন আছে। পুলিশের এই অমানবিক বর্বরতায় আমরা স্তম্বিত। আমাদের জানা মতে, সে কোন ধরণের রাজনীতি বা অপরাধের সাথে জড়িত নয়।
বিবৃতিতে বলা হয়, একজন সাধারন ছাত্রকে রাস্তা থেকে ধরে এভাবে গুলি চালিয়ে তার ভবিষ্যৎ ধ্বংস করে দেয়া পুলিশের কোন দায়িত্বের মধ্যে পড়ে তা আমাদের বোধগম্য নয়। আমরা তার সুচিকিৎসা ও নিরাপত্তা এবং মুক্তির দাবীতে সরকার, গণমাধ্যম ও পুলিশ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ এবং সার্বিক সহযোগিতা কামনা করছি।
বিবৃতি প্রদান করেন গ্রেপ্তারকৃত মো. আব্দুল্লাহ এর পিতা- হাসান মাতুব্বর, থানা-ডামুড়্যা, গ্রাম- চর নারায়নপুর, জেলা শরিয়াতপুর।
ইআর





