ভোলা সদর উপজেলার রাজাপুর ইউনিয়নে ঘূর্ণিঝড় রোয়ানুতে ক্ষতিগ্রস্ত ১০০ পরিবারের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়েছে।
রোববার দুপুরে (২৯ মে) ইলিশা উপজেলার গাজীপুর মাধ্যমিক বিদ্যালয় চত্বরে জেলা প্রশাসন ও স্কাউটস্ এ ত্রাণ বিতরণ করে।
এসময় ভোলার জেলা প্রশাসক মো. সেলিম উদ্দিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
আরো উপস্থিত ছিলেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী তোফায়েল হোসেন, জেলা স্কাউটস্ সহ সভাপতি অধ্যক্ষ সাফিয়া খাতুন, সাধারণ সম্পাদক জাকির হোসেন তালুকদার, কমিশনার রফিকুল ইসলাম, সদর উপজেলা স্কাউটস্ সম্পাদক মো. রিপন, কমিশনার মনিরুল ইসলাম প্রমুখ।
রাজাপুর ইউনিয়নের রামদাসপুরের ক্ষতিগ্রস্ত ১০০ পরিবারের মধ্যে ১০ কেজি করে চাল, পাঁচ কেজি করে আলু ও এক কেজি করে ডাল দেওয়া হয়।
ওএফ





