মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আলীনগর ইউনিয়নের লাকাতা ছড়া এলাকা থেকে সোনা মনি সিংহ (৩৬) নামের প্রতিবন্ধী এক যুবকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (২ আগষ্ট) সকাল ১০ টার দিকে মৃতদেহটি উদ্ধার করা হয়। সোনা মনি সিংহ জেলার কমলগঞ্জ উপজেলার ইসলামপুর ইউনিয়নের পূর্ব কালাড়াই গ্রামের মৃত ধন সিংহ এর ছেলে।
আলীনগর ইউনিয়ন পরিষদের ৪নং ওয়ার্ডের সদস্য নরেন্দ্র সিংহ জানান, সোনা মনি দীর্ঘ দিন যাবত তার বোনের বাড়ি তিলকপুর গ্রামে তাদের সাথে বসবাস করত। গত সোমবার সকালে হলদিয়া হাওয়রে গেলে আর বাড়ি ফিরে আসেনি। পরে কমলগঞ্জ থানায় একটি সাধারণ ডায়রি করা হয়। বুধবার সকালে লাকাতা ছড়ায় তার মৃতদেহ ভাসতে দেখে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেন।
পরে পুলিশ ঘটনাস্থলে পৌছে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠায়।
আশরাফ/ইম





