৫একর জমিতে গম চাষ করে বাম্পার ফলন দেখিয়েছে কুয়াকাটার দুই কৃষক নুরআলম ও কবির । প্রাথমিক ভাবে অল্প খরচে এ কাজে সফলতা আনায় এলাকায় কৃষকদের মাঝে উৎসহর সৃষ্টি করেছেন। কুয়াকাটা পৌর এলাকার ৪ নং ওয়ার্ড মেলাপাড়ায় এ গম চাষের বাম্পার ফলন দেখা যায়।
লবনক্ত এলাকায় এই প্রথম গম চাষ করে ভালো ফলন করায় পর্যটন নগরীতে সুনাম বইতে শুরু করছেন।সরেজমিনে গিয়ে দেখা যায়,কুয়াকাটা সংলগ্ন মেলাপাড়ায় লবনক্ত জায়গায় গমের চাষ করে এলাকায় তাক লাগিয়েছে ঐ এলাকার কৃষক নুর আলম ও কবির। প্রায় ৫ একর জমিতে কলাপাড়া উপজেলার কৃষি অফিসের সহায়তায় বীজ বপন থেকে শুরু করে পানি সেচ পযর্ন্ত অক্লান্ত পরিশ্রম করে সফলতার মুখ দেখেছে কৃষকরা।
প্রতি একরে ৭ থেকে ৮ হাজার টাকা ব্যায় করে বর্তমানে ২৫ হাজার টাকা একর প্রতি আয় হবে এমনটা আশা প্রকাশ করছেন ঐসফলকারী কৃষরা। প্রতি দিন অন্য এলাকার থেকে অনেক কৃষকরা আসেন বাম্পা ফলনের এসব গম খেত দেখার জন্য। ওই এলাকার কৃষক মোবারক খান (৬৫) তার ভাষায় জানান, মোরা এই রহম কোন দিন গম অইতে দেহি নাই,এ্যাহন অইতে মোরা গম জাগায় লাগামু।
ওই জায়গার কৃষক নুর আলম (২৮) জানান, আমারা প্রথমে খুব ভয় ভয়ে ৫ একর জমিতে গম চাষের জন্য ব্যয় করেছি প্রথম তো এই জন্য,পরে দেখি ভালই হয়েছে। কৃষক কবির জনান, উপজেলার কৃষি অফিসের গম বীজ পেয়ে আমরা প্রথমেই জায়গা চাষ করে ফেলি পরে চারা বপন করি পানি সেচের মাধ্যমে ভালো ফলন দেখতে পাই। এ ফলন দেখে এলাকার কৃষক অনেক উৎসাহিত হচ্ছে।
এ ব্যাপারে কলাপাড়া উপজেলার কৃষি কর্মকর্তা মসিউর রহমান বলেন,কুয়াকাটার লতাচাপলী, মহিপুর ইউনিয়নে উপজেলা কৃষি অফিসের সহওতায় কৃষি পূর্নবাসন আওতায় এবং ইটিকেকেট এ্যগ্রীকালচার পোডাক্ট টিভিটিভ প্রোজেক্ট (ও অচচ )তে এবছর ৫০ জন কৃষকে গমের বীজ সহয়তা প্রদান করা হয় ।
২৫ ও ২৬ জাতের লবনক্ত জায়গার উপরে গমের বীজ আমরা সহযোগীতা করি। এই জাতের গম বিশেষ করে লবনক্ত জায়গায় বেশি ফলন দেখা যায়।
এআই





