চট্টগ্রাম মহানগরীর আমতলা নামক এলাকা থেকে পিস্তলসহ মোহাম্মদ জলিল (৩৫) নামের এক ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার গভীর রাতে তাকে গ্রেপ্তার করা হয়।
আকবর শাহ থানার অফিসার ইনচার্জ সদীপ কুমার দাশ জানান, আমতলা এলাকায় পুলিশের নিয়মিত টহল চলাকালে জলিলের গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় পুলিশ তাকে আটক করে। পরে তার দেহ তল্লাশি করে পিস্তল উদ্ধার করে পুলিশ। পরে পুলিশি জিজ্ঞাসাবাদে জলিল জানিয়েছে, তিনি একজন পেশাদার ছিনতাইকারী। জলিলের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হয়েছে।
এমই





