মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বিজিবি ক্যাম্পের ভেতরে বিমানবাহিনীর হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে কুয়েতের সেনাপ্রধান আহত হয়েছে। এ সময় তার অপর সহযোগীও আহত হয়। বুধবার সকাল সোয়া ১০ টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

কুয়েত নিউজ এজেন্সি(কুনা) জানায়, কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রনালয় থেকে দুর্ঘটনার পর সেনাবাহিনী প্রধান লেফটেনেন্ট জেনারেল মোহাম্মদ আল খুদেরের সাথে যোগাযোগ করা হয় এবং তারা সম্পূর্ণ শঙ্কামুক্ত আছে বলে জানায়।

কুয়েতের জাতীয় এই সংবাদ মাধ্যম আরও জানায়, সোমবার বাংলাদেশের উদ্দেশ্যে এক সফরে কুয়েতের সেনাপ্রধান লেফটেনেন্ট জেনারেল মোহাম্মদ আল খুদের যাত্রা শুরু করেন। আজ বুধবার কুয়েতি সেনাবাহিনী প্রধানকে বহনকৃত হেলিকপ্টার মৌলভীবাজার শ্রীমঙ্গলে বিজিবে ক্যাম্পে অবতরণ করতে চাইলে প্রবল কুয়াশার কারণে বিধ্বস্ত হয়। এতে বাংলাদেশের বিমানবাহিনী কর্মকর্তাসহ কুয়েতি সেনাপ্রধান আহত হন।

কুয়াশার কারণে হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার পর আহত কুয়েতি সেনাবাহিনী প্রধান ও তার সহযোগীর সাথে যোগাযোগ করে কুয়েতের প্রতিরক্ষামন্ত্রী শেখ নাসের সাবা আল-আহমেদ আল-সাবা এবং কুয়েতের ভারপ্রাপ্ত সেনাবাহিনী প্রধান জেনারেল আবদুল্লাহ নওয়াফ আন সাবাহ। (কুনা নিউজ এজেন্সি)

 

জেড