পদ্মাসেতুর ২৬ তম স্প্যান বসতে যাচ্ছে আজ । এতে দৃশ্যমান হবে পদ্মা সেতুর ৩ হাজার ৯০০ মিটার।

আবহাওয়াসহ সবকিছু অনুকূলে থাকলে আজ (১০ মার্চ) মঙ্গলবার সেতুর জাজিরা প্রান্তে ২৮ ও ২৯ নম্বর পিলারের ওপর এ স্প্যান বসবে।

এছাড়াও জাজিরা ও মাওয়া প্রান্তে বিছিন্নভাবে আরও ১২টি স্প্যান বসানো হয়েছে। চলতি বছরের জুলাইয়ের মধ্যে ৪২টি পিলারের ওপর ৪১টি স্প্যান বসানোর পরিকল্পনা রয়েছে।

এর আগে সোমবার মুন্সীগঞ্জের কুমারভোগ কনস্ট্রাকশন ইয়ার্ড থেকে ২৬তম স্প্যানটি নিয়ে ভাসমান ক্রেনে জাজিরার উদ্দেশ্যে আনা হয়েছিল।

নির্ধারিত পিলার ২৮ ও ২৯ বরাবর অবস্থান নেয়। এরপর গতকালের কাজ শেষ করা হয়। মঙ্গলবার সকাল থেকেই শ্রমিক ও প্রকৌশলীরা স্প্যানটি পিলারের ওপর বসানোর কাজ শুরু করে।

পদ্মা সেতুর নির্বাহী প্রকৌশলী দেওয়ান আবদুল কাদের জানান, সোমবার মুন্সীগঞ্জের কুমারভোগ কনস্ট্রাকশন ইয়ার্ড থেকে ২৬তম স্প্যানটি নিয়ে ভাসমান ক্রেনে জাজিরার উদ্দেশ্যে আনা হয়। আবহাওয়াসহ সবকিছু অনুকূলে থাকলে আজ স্প্যানটি পিয়ারে স্থাপন হবে।

১৫০ মিটার দৈর্ঘ্যের স্প্যানটি বসে গেলে সেতুর ৩৯০০ মিটার দৃশ্যমান হবে। চলতি বছরের জুলাইয়ের মধ্যে ৪২টি পিলারের ওপর ৪১টি স্প্যান বসানোর পরিকল্পনা রয়েছে। যার ২৫টি বসে গেছে। আগামী জুলাইয়ে সব স্প্যান বসে যাওয়ার কথা রয়েছে।

এমবি