যারা যাত্রীদের হয়রানি করবে তাদের বিরুদ্ধে পুলিশ কঠিন ব্যবস্থা নিবে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটনের পুলিশ কমিশনার আছাদুজ্জামান মিয়া। তিনি বলেন, রমজানের ১৯ দিনেও ঢাকাতে কোন ছিনতায় হয়নি।
বৃহস্পতিবার গাবতলীর বাস টার্মিনালে আইনশৃঙ্খলা ও ট্রাফিক ব্যবস্থাপনা সংক্রান্ত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
আছাদুজ্জামান মিয়া বলেন, গাবতলীতে কোন যাত্রীকে হয়রানি করা যাবে না এবং ব্লাইং টিকিটও দেয়া যাবে না, আর যদি এই সব কাজে কেউ জড়িত থাকে বা তথ্য পাওয়া যায় তাহলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।
এ সময় পুলিশ কমিশনার বলেন, আজ্ঞানপার্টির চক্রের সদস্য যেই হোক না কেন তাদের বিরুদ্ধে কঠিন ব্যবস্থা নেয়া হবে।
তিনি আরো বলেন, গাবতলী বাস টার্মিনালের অবস্থা আর আগের মতো নেই। এখন আর কেউ যাত্রীদের নিয়ে টানাটানি করে না। এখন গাবতলী বাস টার্মিনাল আগে থেকে অনেক উন্নত। যাত্রীরা ইচ্ছা করলে বাস কাউন্টার বা অনলাইনের মাধ্যমে টিকিট কিনে নিতে পারে। যার ফলে যাত্রীদের কোন সমস্যা হয় না। তিনি বলেন, বর্তমানে পুলিশ খুবই সচেতন তাই কোন অপরাধ করে পার পাবে না কেউ।
বৃহস্পতিবার গাবতলী বাস টার্মিনালে। বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়।
বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান মোঃ ফারুক তালুকদার সোহেলের সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, ট্রাফিক অতিরিক্ত পুলিশ কমিশনার মোসলেহ উদ্দিন আহম্মেদ, যুগ্ম কমিশনার ট্রাফিক উত্তর বিপিএম আব্দুল রাজ্জাক, অপরাধ বিভাগের অতিরিক্ত কমিশনার রেজাউল ইসলাম প্রমুখ।
খাজা/এমএনজে





