হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ১৫ টি স্বর্ণের বার ও ১৬টি স্বর্ণের চেইনসহ এম এইচ শিবলী (৪১) নামের একজনকে আটক করেছে ঢাকা কাস্টমস হাউজ।

সোমবার রাত ৯টা ৫৫ মিনিটে সিঙ্গাপুর থেকে আসা একটি বিমান (ফ্লাইট- টিআর ২৬৫৬) থেকে নামার পর তাকে আটক করা হয়।

আটক স্বর্ণের বাজারমূল্য আনুমানিক ৭৫ লাখ টাকা।

ঢাকা কাস্টমস হাউজের সহকারী কমিশনার শহীদুজ্জামান সরকার জানান, শিবলী বিমান থেকে নামার পর সন্দেহ হলে তাকে তল্লাশি করে স্বর্ণের বার এবং চেইনগুলো উদ্ধার করা হয়। স্বর্ণগুলো তার জুতার ভেতরে লুকানো ছিল। স্বর্ণের বারগুলো প্রতিটি ১০০ গ্রাম ওজনের। শিবলীর বাড়ি মাদারীপুরে।

আটকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।

এমবি