এই মাত্র পাওয়া খবরে জানা গেছে রাজধানীর আশকোনায় জঙ্গি আস্তানায় এক নারী জঙ্গি নিজের বুকে গুলি চালিয়ে আত্মহত্যা করেছেন। আইনশৃঙ্খলা কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানায়, আইনশৃঙ্খলা বাহিনীর ঘিরে রাখা ভবনে ভিতর থেকে তিনটি গুলির শব্দ পাওয়া গেছে। আইনশৃঙ্খলা কর্মকর্তারা জানিয়েছেন, এক মহিলা জঙ্গি নিজের ওপরেই গুলি চালিয়ে আত্মহত্যা করেছে।
এর আগে, কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিসিটিসি) এর প্রধান মনিরুল ইসলাম জানিয়েছিলেন জঙ্গিদের কাছে শক্তিশালী গ্রেনেড রয়েছে।
অভিযানে ইন্সপেক্টর শফি আফিক আহমেদ গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছেন। তাকে অ্যাম্বুলেন্স যোগে হাসপাতাল নিয়ে যাওয়া হচ্ছে।
জঙ্গি আস্তানা থেকে শিশুসহ দুই নারীর আত্মসমর্পণ করেছে। অত্মসমর্পণকারী শিশুসহ দুই নারী সদস্যেরা হলেন, জঙ্গি জাহিদের স্ত্রী জেবুন্নেছা ও তার সন্তান এবং অন্য আরেকজন হলেন জঙ্গি মেজর জাহিদের স্ত্রী তৃষ্ণা ও তার সন্তান। তারা আইনশৃঙ্খলাবাহিনীর কাছে অগ্নেয়াস্ত্রসহ বেশ কিছু বিস্ফোরক হস্তান্তর করেছে বলে জানা গেছে।
শনিবার ভোর থেকে আশকোনার ওই ভবনটি ঘিরে রাখা হয়েছে। ভবনটি হাসানের বাড়ি।
এমাই





