ঠাকুরগাঁওয়ে আব্দুল আজিজ নামে এক যুবক বিষ পানে আত্মহত্যা করেছে।

আজ বৃহষ্পতিবার সকাল ১০টায় ঠাকুরগাঁও সদর হাসপাতালে নেয়ার পথে যুবকের মৃত্যু হয়।

পারিবারিক সুত্রে জানা যায়, আব্দুল আজিজ (৩৩) সদর উপজেলার রাজাগাঁও ইউনিয়নের আসানগড় গ্রামের মৃত শামীম উদ্দীনের ছেলে।

আব্দুল আজিজ দীর্ঘ দিন ধরে জন্ডিস রোগে ভুগছিলেন। দীর্ঘ দিন ধরে জন্ডিস রোগ ভালো না হওয়ায় আত্মহত্যার পথ বেছে নেন।

রুহিয়া থানার ওসি (তদন্ত) মো. বাদশা মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেন। এ ঘটনায় রুহিয়া থানায় একটি ইউডি মামলা হয়েছে।

সোহেল/এমবি