চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার এওচিয়া ইউনিয়নের পাহাড়ি এলাকা থেকে মাহমুদুল হক(৩৫) নামে জামায়াতের এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার রাতে তাকে গ্রেফতার করা হয়। মাহমুদুল হক ছদাহা ইউনিয়নের আজিমপুর গ্রামের বাসিন্দ‍া শামসুল হকের ছেলে।

সাতকানিয়া থানার অফিসার ইন চার্জ (ওসি) মো. খালেদ হোসেন বলেন,‘মাহমুদুল হক স্থানীয় একটি মসজিদের ইমাম ও জামায়াতের দায়িত্বশীল। তিনি স্থানীয় তরুণদের সহিংসতায় উস্কে দিতেন। ২০১৩ সালে সংগঠিত সহিংসতার ঘটনায় তার নামে থানায় ৭টি মামলা রয়েছে। এতদিন তিনি পলাতক ছিলেন। শনিবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে।’

ঢাকা, ১৭ আগস্ট, টাইমনিউজবিডি.কম, কেএইচ