ময়মনসিংহের কোতোয়ালি মডেল থানা হেফাজতে থাকা প্রান্ত চন্দ্র দে (২১) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
গত শুক্রবার রাতে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। প্রান্ত শহরের গোল পুকুরপাড় এলাকার রবি চন্দ্রের ছেলে।
কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ কামরুল ইসলাম জানান, শুক্রবার বিকালে শহরের দূর্গাবাড়ি মন্দির এলাকা থেকে প্রান্ত চন্দ্রকে ১৫ পিস ইয়াবাসহ আটক করা হয়। থানায় আনা হলে প্রান্ত অসুস্থ বোধ করেন। পরে তাকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
ওসি কামরুল ইসলাম আরও জানান, প্রান্ত একজন মাদক বিক্রেতা। মাদক বিক্রির অভিযোগে এর আগে একাধিকবার পুলিশ তাকে আটক করেছে।
এদিকে প্রান্তর বড় ভাই মিঠু চন্দ্র অভিযোগ করেন, পুলিশি নির্যাতনে তার ভাইয়ের মৃত্যু হয়েছে।
এমআর





