এরশাদকে সমাহিত করতে রংপুরের পল্লী নিবাসের লিচু বাগানে জায়গা সনাক্ত করে কবর খোড়ার কার্যক্রম শুরু হয়েছে।
জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও রংপুর সিটি কর্পোরেশন মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তফা ‘আল্লাহু আকবার’ ধ্বনি দিয়ে কবর খোড়ার এই কার্যক্রমের উদ্বোধন করেন।
মোস্তাফিজুর রহমান মোস্তফা হুশিয়ারি দিয়ে বলেন, এই লিচুতলাতেই আমাদের নেতা হুসেইন মুহাম্মদ এরশাদকে দাফন করতে হবে। এটাই রংপুরবাসীর দাবি।
এই দাবির পরেও যদি ঢাকার সেনানিবাসে পল্লীবন্ধুর লাশ দাফন করার চেষ্টা করা হয়, তবে রংপুরের মানুষের রক্তের উপর দিয়ে করতে হবে।
এমআর





