মাত্র ৪৮০ টাকার জন্য বন্ধুদের হাতে সাহেব উদ্দিন ঘুটু (১৪) নামের এক কিশোর খুন হয়েছে। নীলফামারীর জলঢাকা গোলনা কালীগঞ্জ এলাকায় এই ঘটনা ঘটে। হত্যার সঙ্গে জড়িত তিনজনকে আটক করেছে পুলিশ।

সোমবার সকালে স্থানীয়রা বাঁশঝাড়ে সাহেব উদ্দিনের লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করেন ময়না তদন্তের জন্য মর্গে পাঠায়। নিহত সাহেব উদ্দিন ওই এলাকার বাদশাহ মাহমুদের ছেলে।

আটকৃতরা হলো- একই এলাকার আব্দুর রহমান বাবুর ছেলে মনোয়ার হোসেন (১৫), হযরত আলীর ছেলে সালাউদ্দিন (১৫), আইয়ুব খানের ছেলে টিটু (১১)।আটককৃতরা পুলিশের কাছে হত্যাকাণ্ডের কথা স্বীকার করেন ।

তাদের দেয়া স্বীকারোক্তিতে জানা যায়, রোববার রাত ৮টার দিকে সাহেব উদ্দিন কালীগঞ্জ বঙ্গবন্ধুহাটের তার বাবার ঝালমুড়ির দোকান থেকে বাড়ি যাওয়ার পথে মনোয়ার হোসেন ও সালাউদ্দিনের দেখা হয়।

সাহেব উদ্দিনের কাছে ৪৮০ টাকা আছে জানতে পেরে তারা তাকে কৌশলে বিড়ি খাওয়ার কথা বলে পার্শ্ববর্তী ভুট্টাক্ষেতে নিয়ে যায়। সেখানে সাহেব উদ্দিনকে ধাক্কা দিয়ে ফেলে দেয় মনোয়ার। এ সময় সালাউদ্দিন ঘুটুর গলা চেপে ধরে এবং টাকা চায়।

এক পর্যায়ে ওই এলাকার আইয়ুব খানের ছেলে টিটু বাড়ি থেকে বাজার যাওয়া পথে তাদেরকে দেখতে পেয়ে সেও এর সঙ্গে জড়িত হয় ।

এমই