কক্সবাজারের রামু উপজেলার গর্জনিয়া ইউনিয়নের বড়বিলের গহীন অরণ্য থেকে ২ ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার সকালে লাশ দুটি উদ্ধার করা হয়।

নিহতরা হলেন, গর্জনিয়া বড়বিল এলাকার আব্দুর রহিম (২৫) ও ইলিয়াছ (২২)।

রামু থানার অফিসার ইন চার্জ (ওসি) সাইকুল আহম্মেদ ভূঁইয়া জানান, ধারণা করা হচ্ছে রোববার গভীর রাতে তাদেরকে হত্যা করে পাহাড়ের গভীর অরণ্যে রেখে যায় দুর্বৃত্তরা। হত্যার রহস্য উদঘাটনে তৎপরতা চালাচ্ছে পুলিশ।

সহকারী পুলিশ সুপার (উখিয়া সার্কেল) জসিম উদ্দিন মজুমদার ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

ঢাকা, ১১ আগস্ট, টাইমনিউজবিডি.কম, কেএইচ