গাইবান্ধার সাঘাটা উপজেলায় ফরিদ উদ্দিন (৪৫) নামে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামাআতুল মোজাহিদিন বাংলাদেশের (জেএমবি) এক সদস্যকে তিনটি তাঁজা বোমাসহ আটক করেছে স্থানীয় থানা পুলিশ।

আটক ফরিদ উদ্দিন সাঘাটা উপজেলার বোনারপাড়া ইউনিয়নের রাঘবপুর গ্রামের সাদেক হোসেনের ছেলে। তাকে বুধবার রাত ১১ টার দিকে আটক করা হয়।

সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তবে তদন্তের স্বার্থে কোন স্থান থেকে তাকে আটক করা হয়েছে তা জানাতে তিনি অস্বীকার করেন।

ওসি আরও জানান, আটক ফরিদ উদ্দিন জেএমবি’র একজন সক্রিয় সদস্য । আটক করার পর তার শরীর তল্লাশি করে তিনটি তাঁজা বোমা পাওয়া গেছে।

এম এ