যশোর উপশহরে এক চীনা নাগরিককে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে উপশহর থেকে নিহতের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

ঘটনার সাথে জড়িত সন্দেহে দু’জনকে আটক করেছে করা হয়েছে। ব্যবসায়িক বিরোধের জের ধরে এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে বলে পুলিশের ধারণা।

যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এমএনজে