মায়ানমারে রাষ্ট্রীয় সরকার কর্তৃক রোহিঙ্গা মুসলিম হত্যার প্রতিবাদে এবং মুসলিম হত্যা অবলিম্বে বন্ধের দাবিতে চট্টগ্রাম প্রেস ক্লাবে মুসলিম ও বৌদ্ধ পরিষদের যৌথ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বৌদ্ধ ধর্মলম্বীদের বিভিন্ন ব্যানারে বিভিন্ন সংঘঠন এই মানববন্ধনে অংশগ্রহন করে।সেই সময় প্রেস ক্লাব এলাকায় সম্প্রীতির বিরল দৃষ্টান্ত স্থাপিত হয়েছে।

শুক্রবার বিকাল তিনটার দিকে হেফাজতের প্রেসক্লাব মুখী মিছিল শেষে পরিবর্তন চট্টগ্রাম শাখার ব্যানারে প্রথমে মানববন্ধন শুরু হয়। মানববন্ধন চলাকালে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে বিভিন্ন স্তরের নিরাপত্তা বাহিনী উপস্থিতি ছিল লক্ষণীয়।

সমাবেশ রোহিঙ্গা মুসলিমদের নিরাপত্তার জন্যে বাংলাদেশ সরকার ও জাতিসংঘের হস্তক্ষেপ কামনা করেন মানববন্ধনে উপস্থিত মুসলিম ও বৌদ্ধদের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দরা।

 

মাসুম/জেড