হযরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দরে তিন হাজার ৭০০ কার্টন বিদেশি সিগারেট জব্দ করেছেন শুল্ক বিভাগের কর্মকর্তারা।

এ ঘটনার সঙ্গে জড়িত মো. ইসমাইল আজাদ ও মো. পারভেজ নামে দুইজনকে আটকও করা হয়েছে।

রোববার (১৯ জুন) ভোর সাড়ে ৫টার দিকে বিমানবন্দর এলাকা থেকে তাদের আটক করা হয়। আটকদের গ্রামের বাড়ি চট্টগ্রামে।

শুল্ক বিভাগের কর্মকর্তা শহীদুজ্জামান সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ইসমাইল ও পারভেজ দীর্ঘদিন ধরে বিদেশে আসা-যাওয়া করেন। আজাদ গত চার মাসে আটবার ও পারভেজ দুই বছরে ৪৫ বার বিদেশে যাতায়াত করেছেন।

আটকদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

এমআর