১৪ বছর কারাভোগ শেষে দেশে ফিরছেন দুই বাংলাদেশি। অবৈধ অনুপ্রবেশের অভিযোগে তাদের কারাভোগ করতে হয়েছে বলে জানা যায়।

রোববার সন্ধ্যা ৭টায় ট্রাভেল পারমিটের মাধ্যমে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের হাতে দুই বাংলাদেশিকে তুলে দেয়।

কারাভোগ শেষে ফেরত আসা বাংলাদেশিরা হলেন, বাগেরহাট জেলার মোড়লগঞ্জের শেখ মোস্তাফা কামালের ছেলে মিজানুর রহমান (৩৭) ও আবুল হাওলাদারের ছেলে সাইফুল ইসলাম (৩৫)।

বিষয়টি নিশ্চিত করেছেন বেনাপোল পোর্ট থানা পুলিশের অফিসার ইন চার্জ আকরাম খাঁন।

এসএইচ