ঘড়ির কাঁটায় তখন রাত ১০টা।অন্যান্য দিনের মতোই কর্মস্থল থেকে বেরিয়ে গাড়ির অপেক্ষায় এক তরুণী চিকিৎসক।চট্রগ্রাম নগরীর একটি বেসরকারি হাসপাতালে কর্মরত ২৬ বছর বয়সী এ তরুণী।

চট্রগ্রাম নগরীর ২ নম্বর গেইট থেকে বায়েজিদ বোস্তামী থানার কুঞ্জছায়া আবাসিক এলাকার বাসায় যাওয়ার জন্য একটি সিএনজি অটোরিকশায় ওঠে ওই তরুণী। কিন্তু ২ নম্বর গেইটের রাস্তায় অসহনীয় যানজট। তাই ঘুরতি পথে সিএনজি ঘোরায় চালক। নিয়ে আসে ফরেস্ট গেইট এলাকায়। সেখানে নির্জন পাহাড়ে সিএনজি থামিয়ে ওই তরুণীকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা চালায় চালক।

সৌভাগ্যবশত চিৎকার চেঁচামেচি শুনতে পায় ফরেস্ট গেইট এলাকায় দায়িত্বরত এক নৈশ প্রহরী। ওই নৈশ প্রহরী গিয়ে উদ্ধার করে অসহায় তরুণীকে। আর লোকজন জড়ো করে ওই চালককে নিয়ে যায় থানায়।
না কোন গল্প নয়, বৃহস্পতিবার রাতে নগরীর পাঁচলাইশ থানার ফরেস্ট গেইট এলাকায় এভাবেই জোরপূর্বক এক তরুণী চিকিৎসককে ধর্ষণের চেষ্টা করে এক সিএনজি চালক। এসময় লোকজন জড়ো হয়ে জামশেদ (৩৫) নামে ওই চালককে আটক করে পুলিশে সোপর্দ করে।

পাঁচলাইশ থানার সহকারী উপ-পরিদর্শক মো. নুরুজ্জামান জানান, বেসরকারি হাসপাতালের ওই তরুণী চিকিৎসক রাতে বাসায় যাওয়ার জন্য সিএনজিতে ওঠেন।

কিন্তু রাস্তায় অনেক যানজট থাকার কারণে চালক গাড়ি ঘুরিয়ে ফরেস্ট গেইটে নিয়ে যায়। সেখানে ওই তরুণীকে ধর্ষণের চেষ্টা চালালে লোকজন দেখতে পেয়ে তাকে থানায় নিয়ে আসে।রাতে ওই চিকিৎসক বাদি হয়ে চালক জামশেদের নামে থানায় মামলা করেন।

এআই