চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ নেতা ও সাবেক সংসদ সদস্য নুরুল ইসলাম বিএসসির ভাগ্নে ওবায়দুল হক সন্ত্রাসীদের গুলিতে নিহত হয়েছেন।

শুক্রবার রাত ১টার দিকে রাজধানীর কলাবাগান থানার পাশে সেন্ট্রাল রোড গলিতে একদল সন্ত্রাসী তার মাথায় গুলি করে পালিয়ে যায়।

পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত আড়াইটার দিকে তার মৃত্যু হয়।

ওবায়দুর রহমান চট্টগ্রাম আওয়ামী লীগ নেতা নুরুল ইসলাম বিএসসির আপন ভাগ্নে বলে জানা গেছে। কলাবাগান থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইকবাল এ হত্যাকাণ্ডের সত্যতা নিশ্চিত করেছেন।

নিহতের বড় ভাই শেখ আহম্মেদ জানান, পান্থপথে বসুন্ধরা সিটি মার্কেটে সানোয়ার গ্রুপের কোয়ালিটি আইসক্রিম কোম্পানির ম্যানেজার ছিলো ওবায়দুল।

স্ত্রীকে নিয়ে কলাবাগানের ৫৭ নম্বর নর্থ সার্কুলার রোডে থাকতো। রাতে অফিসের কাজ শেষ করে সেন্ট্রাল রোড গলি দিয়ে রিকশাযোগে বাসায় ফিরছিলো।

এসময় মোটরসাইকেলে করে আসা তিনজন দুর্বৃত্ত তার মাথায় গুলি করে পালিয়ে যায়। আহত অবস্থায় পথচারীরা ওবায়দুলকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে ভর্তি করান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তাদের বাড়ি চট্টগ্রামের চানগাঁওয়ের খান রোডে।

এ ব্যাপারে নিহতের খালাতো ভাই ইয়াছির মো. আদনান রাতেই কলাবাগান থানায় একটি ছিনতাই ও হত্যা মামলা দ্বায়ের করেছে। মামলা নম্বর হলো ৩৯২/১০৭৩।

মামলার তদন্ত কর্মকর্তা এসআই আনসার আলি টাইমনিউজবিডিকে জানান, আমরা প্রাথমিক ভাবে ধারনা করছি কোন শত্রুতার জের ধরে তাকে খুন করা হয়েছে। কারণ ছিনতাই করলে শুধু ছিনতাই করে, কিন্তু খুন করবে কেন। তাবে তার পরিবারের দ্বাবি সে কোন ঝগড়া বিবাদের লোক ছিলো না। এ ব্যাপারে তদন্ত কাজ শুরু হয়েছে তদন্ত করে বিস্তারিত জানাতে পারবো।

এআর