ধামরাইয়ে বজ্রপাতে নিতাই রাজবংশী (৩৮) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় প্রাণ গোপাল নামের অপর এক কৃষক আহত হয়েছেন।

ধামরাইয়ের চোহাট এলাকার ভাকুটিয়া গ্রামে শনিবার সকাল সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে। মারা যাওয়া কৃষক নিতাই একই এলাকার পচু রাজবংশীর ছেলে।

ধামরাই থানার অফিসার ইন চার্জ (ওসি) ফিরোজ তালুকদার জানান, সকাল সাড়ে ৭টার দিকে নিতাই রাজবংশী ও প্রাণ গোপাল ধান ক্ষেতে কাজ করছিলেন। এ সময় বজ্রপাত হলে হতাহতের ঘটনা ঘটে।

ঢাকা, ৯ আগস্ট, টাইমনিউজবিডি.কম, কেএইচ