প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, কারো কাছে হাত পেতে নয়, আমার নিজের পায়ে দাঁড়াব। তিনি বলেন, বাংলাদেশ নিম্ন আয়ের দেশ হয়ে থাকবে না, বাংলাদেশ হবে উচ্চ মধ্যম আয়ের দেশ।
রোববার সকালে খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে জাতীয় পরিবেশ পদক প্রদান ও বৃক্ষমেলার উদ্ধোধনকালে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
শেখ হাসিনা বলেন, জাতির পিতা বলেছিলেন 'তোমরা দমায়ে রাখতে পারবে না'। সবাই এ বিশ্বাস নিয়ে কাজ করলে কেউ আমাদের দমায়ে রাখতে পারবে না।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী সবাইকে পরিবেশ রক্ষায় উদ্যোগী হওয়ার আহবান জানান।
এআর





