জেলার হোসেনপুরে অগ্নিকাণ্ডে পাঁচ দোকান পুড়ে গেছে।
মঙ্গলবার রাতের দিকে এ আগুন লাগার ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, উপজেলার হাজিপুর বাজারে আকরাম হোসেনের ঘরে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে মুহূর্তের মধ্যে চারদিকে ছড়িয়ে পড়ে। এতে পাঁচটি দোকানের নগদ টাকা, ধান, মেশিনারিজ পার্টস, প্লাস্টিক ফার্নিচার পুড়ে যায়। এ অগ্নিকাণ্ডে প্রায় ১৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
খবর পেয়ে কিশোরগঞ্জ ও গফরগাঁও ফায়ার সার্ভিসের ২টি ইউনিট এলাকাবাসীর সহায়তায় দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু ততক্ষণে ৫ দোকান মালামালসহ পুড়ে ছাই হয়ে যায়।
অগ্নিকাণ্ডে আকরাম হোসেনের ২টি ঘর, হোসেন বিএসির ১টি ঘর, আজিজুর রহমান ১টি, মোস্তফা মিয়ার ১টি ঘর পুড়ে যায়।
বুধবার সকালে এএসপি সার্কেল জামাল উদ্দিন ও জিনারী ইউপি চেয়ারম্যান আব্দুল কদ্দুছ ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্তদের প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দেন।
জেআই





