ঝিনাইদহে কয়েকটি উপজেলায় বুধবার রাতে অভিযান চালিয়ে সদরের দোগাছি ইউনিয়ন যুবদল সভাপতিসহ ২১ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
ঝিনাইদহের পুলিশ সুপার আলতাফ হোসেন বলেন, সদর উপজেলার হাটগোপালপুর এলাকায় অভিযান চালিয়ে দোগাছি ইউনিয়ন যুবদলের সভাপতি রফিকুল ইসলাম বকুলকে গ্রেফতার করা হয়।
এছাড়া বিভিন্ন মামলায় জেলার শৈলকুপা উপজেলা থেকে তিনজন, সদর থেকে আট, কালীগঞ্জ থেকে চার, হরিণাকুণ্ডু থেকে দুই, মহেশপুর থেকে দুই ও কোটচাঁদপুর উপজেলা থেকে একজনকে গ্রেফতার করা হয়।
এআর





