রাজধানীর ফার্মগেট থেকে ৪৮ ক্যান বিয়ারসহ আব্দুল কাইয়ুম (২৬) ও মোহাম্মদ বাবু (১৮) নামে দু’জনকে আটক করেছে র্যাব।
মঙ্গলবার বিকালে র্যাব-২ এর অপারেশন অফিসার সিনিয়র এএসপি মারুফ আহম্মেদ বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, এদিন বেলা পৌনে ১টায় গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর ফার্মগেট থেকে ৪৮ ক্যান বিয়ারসহ ওই দু’জনকে আটক করা হয়েছে। তারা ৭৯নং সাউদিয়া সুপার মার্কেটের মেট্রো ফাস্ট ফুড দোকানের সামনে মাদক বিক্রির জন্য দাঁড়িয়েছিলো।
তিনি আরও জানান, আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে জানা গেছে, তারা দীর্ঘদিন ধরে রাজধানীর বিভিন্ন এলাকায় মাদক বিক্রি করে আসছিলো।
কেএইচ





