উন্নতমানের চিকিৎসা সেবাদানের লক্ষ্যে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নিজস্ব জমিতে এক হাজার ৩৬৬ কোটি টাকা ব্যয়ে গড়ে তোলা হবে সুপার স্পেশালাইজড হাসপাতাল। এ প্রকল্প অনুমোদনের জন্য মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় তোলার কথা রয়েছে।

একনেক বৈঠকের জন্য তৈরি করা প্রকল্পের সার সংক্ষেপে বলা হয়েছে, বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের জমিতে পৃথক একটি ১৩ তলা ভবনে হবে এই বিশেষ হাসপাতাল।যেখানে থাকবে চিকিৎসাসেবার অত্যাধুনিক সব ব্যবস্থা।

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের এ প্রকল্পটি বাস্তবায়ন করবে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ২০১৬ সালের জানুয়ারি থেকে ২০১৯ সালের ডিসেম্বর সময়ে প্রকল্প বাস্তবায়নে কোরিয়ার কাছ থেকে এক হাজার ৪৭ কোটি ৩৩ লাখ টাকা প্রকল্প সহায়তা হিসাবে পাওয়া যাবে। দেশটি মাত্র শূন্য দশমিক ০১ শতাংশ সুদে এ ঋণ সহায়তা দিচ্ছে। ১৫ বছরের রেয়াতকালসহ ৪০ বছরে এই অর্থ পরিশোধ করতে হবে। এরই মধ্যে দুই দেশের মধ্যে এ বিষয়ে একটি চুক্তিও হয়েছে। এছাড়া সরকারের কাছ থেকে পাওয়া যাবে ১৪৫ কোটি টাকা, আর ১৭৪ কোটি টাকা বিশ্ববিদ্যালয়ের নিজস্ব তহবিল থেকে যোগান দেওয়া হবে।

স্বাস্থ্য খাতের বিভিন্ন সমস্যা দূর করে জনগণকে সুলভ মূল্যে উন্নত চিকিৎসা দিতে বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সক্ষমতা আরও বাড়ানোই এ প্রকল্পের মূল উদ্দেশ্য বলে প্রকল্প প্রস্তাবে বলা হয়েছে।

প্রকল্পের আওতায় সুপার স্পেশালাইজড হাসপাতালে ইমার্জেন্সি মেডিকেল কেয়ার সেন্টার, গ্যাস্ট্রো এন্টারোলজি ও হেপাটোবিলিয়ারি সেন্টার, চাইল্ড অ্যান্ড মাদার হেলথ কেয়ার সেন্টার, কার্ডিও অ্যান্ড সেরেব্রোভাসকুলার সেন্টার, কিডনি সেন্টার, আইসিইউ এবং কেন্দ্রীয় ডায়াগনস্টিক ও প্যাথলজি বিভাগ স্থাপন করা হবে।

ওএফ

সুপার স্পেশালাইজড হাসপাতাল হচ্ছে বিএসএমএমইউ

- See more at: http://www.kalerkantho.com/online/national/2016/02/01/319913#sthash.DO6dXxHj.dpuf

সুপার স্পেশালাইজড হাসপাতাল হচ্ছে বিএসএমএমইউ

- See more at: http://www.kalerkantho.com/online/national/2016/02/01/319913#sthash.DO6dXxHj.dpufv