‘মান সম্মত শিক্ষা, শেখ হাসিনার দীক্ষা’ এই প্রতিপাদ্য নিয়ে মাগুরার শ্রীপুর উপজেলায় ৩য় ও ৪র্থ শ্রেনীর শিক্ষার্থীদের মেধা যাচাই বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

শিক্ষার্থীদের প্রকৃত মেধার বিকাশ ও প্রতিযোগিতা মুলক মনোভাব তৈরীর উদ্দেশ্যে শুক্রবার (২০ ডিসেম্বর) সকালে শ্রীপুর উপজেলার রাধানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই অনুষ্ঠিত হয়।

শিক্ষা অফিসের রাধানগর ক্লাষ্টার অফিসার মো. আলী হাসান -এর সার্বিক পরিচালনায় ও এলাকার শিক্ষানুরাগী শিক্ষক ও স্থানীয় ব্যক্তিবর্গের আর্থিক সহযোগিতায়, ২য় বারের মত সুষ্ঠ ও সুন্দর পরিবেশে শিক্ষার্থীদের মেধা যাচাই বৃত্তি পরীক্ষা-২০১৯ অনুষ্ঠিত হলো।

হল সুপারের দায়িত্বে নিয়োজিত থাকা মো. মনিরুজ্জামান খান জানান, ২য় বারের মত এ মেধা যাচাই পরীক্ষায় রাধানগর ক্লাষ্টারের ২০টি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগন কর্তৃক ২০% হারে বাছাইকৃত ৩য় শ্রেনির ১২৯ জন ও ৪র্থ শ্রেনির ১১৮ জন, সর্বমোট-২৪৭ জন শিক্ষার্থী অংশ গ্রহন করেছে। অংশ গ্রহনকারী শিক্ষার্থীদের মধ্য থেকে ২৬ জনকে ট্যালেন্টপুলে ও ৪৪ জনকে সাধারণ কোটায় বৃত্তি প্রদান করা হবে।

কেন্দ্র সচিব মো. আইবুল আজম জানান, কেন্দ্রে মোট ৭টি কক্ষের জন্য ৯ জন কক্ষ পরিদর্শক নিয়োজিত ছিলো। কক্ষগুলোর নাম- কবি রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, কবি জসিম উদ্দিন, বেগম রোকেয়া, ফররুখ আহমেদ, কবি গোলাম মোস্তফা ও কবি কাজী কাদের নেওয়াজ কক্ষ।  

শ্রীপুর উপজেলা সহকারি শিক্ষা অফিসার মো. আলী হাসান বলেন, মান সম্মত শিশু শিক্ষার উন্নয়ন এবং মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত করনের লক্ষ্যে অভিভাবকদের সচেতনতার মাধ্যমে পরীক্ষা ভীতি দূর করা ও শিক্ষার্থীদেরকে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার জন্য প্রস্তুত করে গড়ে তোলা।

সাইফুল্লাহ/এমবি