গোপালগঞ্জ জেলার মুকসুদপুরে যাত্রীবাহী বাস খাদে পড়ে তৈয়ব আলী ফরাজী নামে বাসের এক হেলপার নিহত হয়েছেন। এ সময় আহত হন ২০ যাত্রী। আহতদের ফরিদপুর ও মাদারীপুরের রাজৈর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

তৈয়ব আলী ফরাজী ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার সদরদী গ্রামের দেলোয়ার ফরাজীর ছেলে। বুধবার সন্ধ্যা ৬টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের মুকসুদপুর উপজেলার ডোমরাকান্দিতে এ দুর্ঘটনা ঘটে।

সিন্দিয়াঘাট নৌ-তদন্ত কেন্দ্রের আইসি (এসআই) আব্দুস সালাম বলেন, বরিশাল থেকে ছেড়ে আসা ঢাকাগামী বিএমএফ পরিবহনের একটি যাত্রীবাহী বাস ওই স্থানে পৌঁছলে চালক নিয়ন্ত্রণ হারায়। এ সময় বাসটি মহাসড়কের পাশের একটি খাদে পড়ে যায়। এতে ওই বাসের ২১ যাত্রী আহত হন। খবর পয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে এলাকাবাসীর সহায়তায় আহতদের উদ্ধার করে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বাসের হেলপার তৈয়ব আলী ফরাজী মারা যান।

এএইচ