রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) চারুকলা থেকে ছাত্রদলের তিন কর্মীকে আটক করেছে মতিহার থানা পুলিশ।

রোববার সকাল সাড়ে ৯টার দিকে নাশকতা কর্মকাণ্ডে জড়িত সন্দেহে তাদের আটক করা হয়। তবে তাদের নাম পরিচয় এখনো জানা যায়নি।

মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ বলেন, ‘নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত সন্দেহে ওই তিন শিক্ষার্থীকে আটক করা হয়েছে। তাদের থানায় রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।’

এএইচ