রাজবাড়ীর সদর উপজেলার পাথরিয়া ইউনিয়নের দয়াল বন্ধু গ্রামে আবদুস সাত্তার (৫৫) নামে এক ব্যক্তিকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার দুপুরে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, জুমার নামাজ শেষে আবদুস সাত্তার রেল লাইন ধরে নিজ বাড়ি ফিরছিলেন। কিছু দূর আসার পর ৫/৬ জন দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি করে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে রাজবাড়ী থানা পুলিশ ঘটনাস্থলে যাচ্ছে বলে জানা গেছে।

ঢাকা, ১১ জুলাই (টাইমনিউজবিডি.কম) // কেএইচ