পোর্ট থানা বেনাপোলের বাজার থেকে ৩ কেজি ৯৬০ গ্রাম ওজনের ৩৪ টি স্বর্ণের বার পরিত্যাক্ত অবস্থায় উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদস্যরা। এ সময় কোন পাচারকারীকে আটক করতে পারিনি বিজিবি। শুক্রবার (১১ মে) সকাল সাড়ে ১০ টার সময় বেনাপোল কাঁচা বাজার এলাকা থেকে স্বর্ণের বার গুলো উদ্ধার করা হয়।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি সোনা পাচারকারীরা বিপুল পরিমাণ সোনার একটি চালান নিয়ে ভারতে পাচার করবে। এমন সংবাদের ভিত্তিতে বেনাপোল আইসিপি ক্যাম্পের বিজিবি সদস্য ল্যান্স নায়েক আব্দুর রহমান সংগীয় ফোর্স নিয়ে বেনাপোল কাঁচা বাজার এলাকায় অভিযান চালালে একজন লোক একটি প্যাকেট ফেলে পালিয়ে যায়। প্যাকেট টি ক্যাম্পে নিয়ে তল্লাশি করে তার মধ্য থেকে ৩৪ টি স্বর্ণের বার পাওয়া যায়।

৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে কর্নেল আরিফুল হক ৩৪ টি সোনার বার উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান উদ্ধারকৃত সোনার বার গুলো বেনাপোল পোর্ট থানায় জমা দেওয়া হয়েছে ।

শেখ নাছির উদ্দিন/এসএম