ফরিদপুরে ছেলের দেয়া আগুনে দগ্ধ এটিএম রফিকুল হুদার মৃত্যুর ঘটনায় মামলা হয়েছে। মামলায় রফিকুল হুদার কিশোর ছেলেকে একমাত্র আসামি করা হয়েছে।
বুধবার মৃতের ভগ্নিপতি আকরামউদ্দিন বাদী হয়ে মামলাটি করেন। ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজিম উদ্দিন তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, মোটরসাইকেল চেয়ে না পেয়ে ১৫ সেপ্টেম্বর বিকালে ফরিদপুর শহরে কমলাপুরে বাবার ঘরে আগুন দেয় সদ্য এসএসসি উত্তীর্ণ ওই কিশোর। এতে রফিকুল গুরুতর দগ্ধ হন।
দগ্ধ হওয়ার সাত দিন পর বুধবার ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। আগুন নেভাতে গিয়ে আহত হন তার স্ত্রী সিলভিয়া হুদা।
এমএনজে





