মুন্সিগঞ্জের সদর থানার পাঁচঘড়িয়াকান্দি এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্রকরে প্রতিপক্ষের গুলিতে একজন নিহত ও দুইজন আহত হয়েছেন।
শনিবার রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। নিহতের নাম মো. জনি (১৭)। আহত দুইজন হলেন মানিক সরকার (৩০) ও কালু বেপারী (৩৫)। হতাহতরা পাঁচঘড়িয়াকান্দি এলাকার বাসিন্দা।
মুন্সিগঞ্জের পুলিশ সুপার বিপ্লব বিজয় তালুকদার জানান, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে বাবুল গ্রুপের লোকজন প্রতিপক্ষ জাকির গ্রুপের লোকজনের ওপর গুলি ছুড়লে এ হতাহতের ঘটনা ঘটে।
এমই





