রাজধানীর বিমানবন্দর থানাধীন বেড়িবাঁধ এলাকা থেকে অজ্ঞাত এক তরুণীর (২৫) লাশ উদ্ধার করেছে পুলিশ। তার পরনে মেরুন ও সাদা রঙের সেলোয়ার কামিজ ছিল। সোমবার সকালে ওই তরুণীর লাশ উদ্ধার করা হয়।

লাশটি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠিয়েছে বিমানবন্দর থানা পুলিশ।

বিমানবন্দর থানার এসআই মো. মনিরুজ্জামন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, স্থানীয়দের খবরের ভিত্তিতে সোমবার সকালে বিমানবন্দরের বেড়িবাঁধ এলাকা থেকে অজ্ঞাত ওই তরুণীর লাশটি উদ্ধার করা হয়েছে।

তার পরিচয় জানা যায়নি। প্রথামকিভাবে ধারণা করা হচ্ছে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। তার শরীরের কোথাও কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।

ময়নাতদন্তের পর তরুণীর মৃত্যুর কারণ জানা যাবে বলেও জানান তিনি।

এমকে