নন্দিত কথাসাহিত্যিক প্রয়াত হুমায়ূন আহমেদের মা আয়েশা ফয়েজ মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
শনিবার সকালে রাজধানীর ল্যাব এইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন তিনি।
আয়েশা ফয়েজের ছোট ছেলে কার্টুনিস্ট আহসান হাবিবতার মায়ের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।
এর আগে গত ১২ সেপ্টেম্বর অসুস্থ হয়ে পড়লে আয়েশা ফয়েজকে ল্যাব এইডে ভর্তি করা হয়। ওই দিন থেকে তাকে নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) চিকিৎসা দেয়া হচ্ছিল।
ঢাকা, ২৭ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এআর





