পাবনা সদর উপজেলার বাজিতপুরে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে ফরিদ হোসেন (২৫) নামে এক যুবক খুন হয়েছেন।

রোববার বিকালে এ ঘটনা ঘটে।

নিহত ফরিদ হোসেন উপজেলার চরঘোষপুরের আকুব্বর হোসেনের ছেলে।

পুলিশ, পরিবারের লোকজন ও স্থানীয়রা জানান, ঘটনার দিন বিকালে বাজিতপুরের ছাকান মার্কেট এলাকায় একটি সেলুনে চুল কাটাচ্ছিলেন ফরিদ হোসেন। এ সময় কয়েকজন দুর্বৃত্ত পেছনে থেকে তাকে উপর্যুপরি ছুরিকাঘাত করে পালিয়ে যায়।

তার চিৎকারে স্থানীয়রা ফরিদকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করে। সেখানে অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসক তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।

রাজশাহী নেওয়ার পথে তার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তার মৃত্যু হয় বলে নিশ্চিত করেন নিহতের বাবা আকুব্বর হোসেন।

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসানুল হক জানান, দুর্বৃত্তরা তাকে ছুরিকাঘাত করেছিল। স্থানীয়রা তাকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করেন। পরে রাজশাহী নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়েছে বলে শুনেছি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এমকে