বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মনিরুল ইসলাম নামের এক চা বিক্রেতা নিহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুরে সাতক্ষীরা সদর উপজেলার আবাদের হাটে এ ঘটনা ঘটে। তিনি আগরদাড়ী গ্রামের আবুল কাসেমের ছেলে।

সদর থানার এস আই মমিন জানান, মনিরুল ইসলাম নিজ চা স্টলে বিদ্যুতের তার টেনে সংযোগ নিচ্ছিলেন। অসাবধাবশত বিদ্যুৎস্পৃষ্ট হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ঢাকা, ১৯ জুন (টাইমনিউজবিডি.কম) // জেএ