বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের ডাকা অনির্দিষ্টকালের অবরোধে রাজধানীর শেওড়াপাড়া এলাকায় জাবালে নূর পরিবহণের একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দূর্বৃত্তরা। বাসটি রাজধানীর আগারগাঁও থেকে মিরপুর কালশী হয়ে আব্দুল্লাহপুর রুটে চলাচল করে।
রোববার বিকাল সোয়া ৪টার দিকে বাসটিতে আগুন দেয়া হয়।
ফায়ার সার্ভিস প্রধান কার্যালয়ের ডিউটি অফিসার শাহজাদি সুলতানা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শেওড়াপাড়া এলাকায় জাবালে নূর পরিবহণের একটি যাত্রীবাহী বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
এ ঘটনায় কেউ হতাহত হয়নি বলে জানান তিনি।
এমকে





