মাইক্রোবাস ও মাহিন্দ্র মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে প্রাণ হারিয়েছে দুই যাত্রী। নিহতদের নাম ঠিকানা জানা যায়নি। তাদের মধ্যে একজন পুরুষ, অন্যজন নারী। এ ঘটনায় আহত হয়েছে অন্তত ২০ জন।

এদের মধ্যে গুরুতর আহত ৬ জনসহ ৯ জনকে কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। অন্যান্যদের টেকনাফ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রোবাবার বিকেল সাড়ে ৩ টার দিকে টেকনাফ-কক্সবাজার সড়কে টেকনাফ স্থল বন্দর সংলগ্ন চাড়িয়ং পুলিশ চৌকির সামনে এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, টেকনাফমুখি যাত্রীবাহী একটি মাইক্রোবাস (চট্টমেট্রো-চ-৫১-০৩৬২) কক্সবাজার-টেকনাফ সড়কের স্থল বন্দর সংলগ্ন চাড়িয়ং পুলিশ চৌকির সামনে পৌঁছলে বিপরীতমুখি একটি মাহিন্দ্র (নম্বর বিহীন) এর সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলে দুই যাত্রীর মৃত্যু ঘটে ও অন্তত ২০ জন আহত হয়েছে।

নিহত ও আহতের পরিচয় এখনো জানা যায়নি। আশংকাজনক অবস্থায় ছয়জনসহ নয় জনকে কক্সবাজার হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ আতাউর রহমান খোন্দকার জানান, ঘটনাস্থল হতে পুলিশ গাড়ি দু’টি জব্দ করেছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়েছে।

জেএ