গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় সামসুল আলম (৫৫) নামে এক কাঠ ব্যবসায়ীর ভাসমান মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

উপজেলার ফুলবাড়িয়া এলাকার গোয়ালিয়া খাল থেকে মঙ্গলবার সকালে মৃতদেহটি উদ্ধার করা হয়।

ব্যবসায়ী সামসুল আলম উপজেলার কাচিঘাটা গ্রামের বাসিন্দা।

কালিয়াকৈর থানার উপ-পরিদর্শক (এসআই) মোশাররফ হোসেন জানান, সকালে স্থানীয়রা খবর দিলে পুলিশ গিয়ে মৃতদেহটি উদ্ধার করে।

ঢাকা, ১৬ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, কেএইচ