জাতীয় নির্বাচন ২০১৮ সুষ্ঠুভাবে সম্পন্ন করাই হবে নতুন আইজিপি জাবেদ পাটোয়ারী চ্যালেঞ্জ বলে জানিয়েছেন বর্তমান আইজিপি এ কে এম শহীদুল হক।
শুক্রবার মিরপুর -১৪ শহীদ পুলিশ স্মৃতি কলেজের বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী আমার ওপর আস্থা রেখেছিলেন, সেভাবে আমি সব কিছু করেছি।
তিন বছরে সব কিছু করা সম্ভব হয়নি, কিন্তু আমি ব্যক্তিগত ভাবে সন্তুষ্ট। পুলিশের সকল শাখা থেকে শুরু করে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আমি সব রকম সহযোগিতা পেয়েছি।
তার সময়কালীন জঙ্গিবাদ সম্পর্কে তিনি বলেন, হলি আর্টিজনের মাধ্যমে যে জঙ্গি বাদের উত্থান হয়েছিল তা আমরা দমন করতে পেরেছি।
এএস





