রাস্তা পাড়াপাড়ের সময় ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের টাঙ্গাইলের কালিহাতীতে ট্রাকচাপায় অজ্ঞাতনামা এক যুবক (৩০) নিহত হয়েছেন।
রোববার রাত সাড়ে ১১টার দিকে মহাসড়কের কালিহাতি উপজেলার এলেঙ্গা বাসস্ট্যান্ড এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
হাইওয়ে এলেঙ্গা ফাঁড়ির সার্জেন্ট কামরুজ্জামান রাজ জানান, রাতে ওই যুবক রাস্তা পাড় হচ্ছিল। এ সময় উত্তরবঙ্গ থেকে ঢাকার দিকে যাওয়া একটি দ্রুতগামী ট্রাক যুবকটিকে চাপা দেয়।
এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে টাঙ্গাইল মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।
এআর





