গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলায় মহেন্দ্র ট্রাক্টরের ধাক্কায় আহত তাজপুর গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে জাকির হোসেন (৩৪) নামে এক বাইসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।

সোমবার রাত ১০ টায় পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

সোমবার বিকেলে সাদুল্যাপুর উপজেলার মীরপুর বাজার এলাকায় মহেন্দ্র ট্রাক্টরের ধাক্কায় আহত হন তিনি।

সাদুল্যাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) তাজুল ইসলাম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

এমবি