ছাত্রলীগের সাবেক সভাপতি এনামুল হক শামীমকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) স্থানান্তরিত করা হয়েছে।

বৃহস্পতিবার বিকালে ঢাকা মেডিক্যাল কলেজ থেকে অ্যাম্বুলেন্স যোগে তাকে সিএমএইচে নিয়ে যাওয়া হয়।

সকালে ধানমন্ডি-১০ এর নিজ বাসা থেকে বের হচ্ছিলেন এনামুল হক। সে সময় ওত পেতে থাকা দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি ছুড়ে পালিয়ে যায়। বাঁ হাতে গুলিবিদ্ধ এনামুলকে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে বাংলাদেশ মেডিক্যালে ভর্তি করেন। পরে উন্নত চিকিৎসার জন্য এনামুল হককে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
ধানমন্ডি থানার ওসি আবু বক্কর সিদ্দিক জানান,ঘটনার সঙ্গে জড়িতদের খুঁজে বের করার চেষ্টা করছে পুলিশ। এছাড়া এ ঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

ঢাকা, ১৯ জুন (টাইমনিউজবিডি.কম) // জেএ